রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে সেনাবাহিনী মোতায়েনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫১

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি রোহিঙ্গাদের শরণার্থী শিবিরগুলোয় ত্রাণ বিতরণে অবিলম্বে সেনাবাহিনী মোতায়েনের দাবি, জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রবিবার (১৭ সেপ্টেম্বর) আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘শুধুমাত্র মানবিক কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশ ত্রাণ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু ত্রাণ কার্যক্রমে সুষ্ঠু সমন্বয়ের অভাবে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গারা খাবার পাচ্ছে না। ত্রাণ বিতরণে এক বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মনে করে, ত্রাণ সুষ্ঠ ও সমহারে বণ্টনের জন্য রোহিঙ্গা শিবিরগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা দরকার। সেনাবাহিনী মোতায়েন করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করলে ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফিরে আসবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্বল হবে।

আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সমিতির সহ সভাপতি মো. অজিউল্লাহ, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম হিরো, কার্যনির্বাহী সদস্য কুমার দেবুল দেসহ বারের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এজেডকে/ইউআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের