দুই জঙ্গির লাশ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৩:২৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৩:২৭

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত দুই জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য সোমবার দুপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। গত ২৪ মার্চ সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে ও ১৫ আগস্ট পান্থপথে এই দুই জঙ্গি আত্মঘাতী হয়েছিল।

আঞ্জুমান মুফিদুল ইসলাম (ফাইল ছবি) ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের উপস্থিতিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে থাকা লাশ দু’টি হস্তান্তর করা হয়। এরপর আঞ্জুমান জুরাইন কবরস্থানে দাফনের জন্য লাশ নিয়ে যায়।

আঞ্জুমান মুফিদুল ইসলামের সূত্র জানায়, অজ্ঞাতনামা (২২) ও সাইফুল (২১) নামের দুই জঙ্গির লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ বিমানবন্দর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ও গত ১৫ আগস্ট পান্থপথের হোটেল ওলিওতে বোমা বিস্ফোরণে নিহত হয় ২ জঙ্গি। এরপর থেকে লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা ছিলো।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম