কমিউনিটি পুলিশ শক্তিশালী হলে নিরাপত্তা বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৭, ১৬:২৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৬:৩৩

‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আগে গ্রামে-মহল্লায় স্থানীয় মাতব্বররা যে ধরনের সামাজিক কাজ করতেন, কমিউনিটি পুলিশ এখন সে কাজই করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশ শক্তিশালী হলে নিরাপত্তা বাড়বে। তাহলে প্রতিটি মানুষকে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে। এছাড়া ছোট ছোট বিরোধ শুরুতেই মীমাংসা করা গেলে থানা ও কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে না।’ শনিবার (২৮ অক্টোবর) সকালে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামাজিকভাবে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে আইজিপি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন। এরইমধ্যে দুই দফায় ৮০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সীমাবদ্ধতার কারণে পুলিশকে অনেক সুবিধাই দেওয়া যায়নি।’ গাড়িসহ পুলিশের অন্যান্য সমস্যার সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘কমিউনিটি পুলিশিং হলো একটা স্বেচ্ছাশ্রম। কমিউনিটি পুলিশের কমিটিগুলো গঠন করতে হবে ভালো লোক দিয়ে। তাহলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। এতে জনগণের সহযোগিতা পাওয়া যাবে। নাগরিক দায়িত্ব জাগিয়ে তোলা এবং সংগঠিত করাই এর লক্ষ্য। ’
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ডিএমপির আট বিভাগ থেকে আটজন সদস্যকে ও বিট পুলিশিংয়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দফতরের সামনে থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রা বের করেন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে গিয়ে র‌্যালি শেষ হয়।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী