শিগগিরই হাইকোর্টে বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ২০:৩০আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২০:৩৪

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি: সংগৃহীত) হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বিচারক সংকট দূর করতে শিগগিরই হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে।’ রবিবার (২৯ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেলা ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৯মিনিট পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির খাস কামরায় তিনি বৈঠক করেন। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘আগামী দুই ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিচার বিভাগীয় সম্মেলন ও উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক সংকট আছে। সেটি নিয়েও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। তবে আপিল বিভাগের আগে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।’

এ সময় শিশু আইনের সংশোধনীর বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘শিশু আইনের সংশোধনীর বিষয়ে অভিমত নেওয়া হয়েছে। শিশু আইনের সংশোধনীর বিষয়টিও দেখা হচ্ছে।’

/এজেডকে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ