রাজধানীতে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ০৮:৪২আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ০৮:৫৯

রাজধানীতে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ রাজধানীর গুলশানে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। রবিবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
কিশোরীর বাবার অভিযোগ— গুলশান ২ নম্বরের ৯৬ নম্বর সড়কের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো ও থাকতো তার মেয়ে। সেখানে পাশের ফ্ল্যাটের আদনান (২৭) তাকে ধর্ষণ করেছে।
মেয়েটি তার পরিবারকে জানিয়েছে, রবিবার সকাল ৮টার দিকে ছাদে গাছ থেকে তুলশী পাতা আনতে যায় সে। এ সময় আদনান একটি বোতল ঝাঁকিয়ে তার গায়ে ছিটিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যে কিশোরী অচেতন হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর জ্ঞান ফিরতেই সে নিজেকে বিবস্ত্র দেখে।
এরপর কোনোরকম নেমে গৃহকর্তার বাসায় গিয়ে গৃহকর্ত্রীকে বিষয়টি জানায় কিশোরী। পরে বাবাকে ডেকে মেয়েটিকে বিদায় করেন গৃহকর্ত্রী। তারা ভাড়া থাকেন বাড্ডার নতুন রাস্তা এলাকার একটি বাসায়।
বাসায় এসে মেয়ের কাছে সবকিছু শুনে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন বাবা। এখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে গাইনি বিভাগে ভর্তির পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষার পর তাকে পাঠানো হবে ওসিসিতে।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ঘটনাটি গুলশান থানাকে অবহিত করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান