ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ১৭:২২আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৭:২৩

বৈঠক শেষে কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের নেতারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে ইন্টার্ন চিকিৎসক পরিষদ এ তথ্য জানিয়েছে।

এর আগে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে হাসপাতাল, কলেজ, বিএমএ ও শিক্ষক সমিতি কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক হয়। এখানে দাবি পূরণের আশ্বাস পেয়ে শিক্ষানবীশ চিকিৎসকরা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমাদের দাবি সাত দিনের মধ্যে পূরণ করা হবে, কর্তৃপক্ষের এমন আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছি আমরা। আমাদের আশা, কর্তৃপক্ষ সব পূরণ করবে। তা না হলে নতুন কী কর্মসূচি দেবো তা পরবর্তীতে জানানো হবে।’

বৈঠকে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম নাছিরউদ্দিন, কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ ফকিরসহ বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকরা।

/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের