আজিমপুরে খাবার খেয়ে অচেতন একই পরিবারের পাঁচজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ২১:০৮আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২১:০৮

আজিমপুরে খাবার খেয়ে অচেতন একই পরিবারের পাঁচজন রাজধানীর লালবাগ থানার আজিমপুরে দুপুরের খাবার খেয়ে দুই গৃহকর্মীসহ একই পরিবারের ৫ জন অচেতন হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় তাদেরকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- গৃহকত্রী মনিরা বেগম(৩৫), তার ছেলে মাহির(৫), মেয়ে মুন্তাহিনা(৩), দুই গৃহকর্মী পাপিয়া(৩০) ও কলি(২২)।

গৃহকর্তা অ্যাডভোকেট মতিউর রহমান জানান, লালবাগ থানার ১০৩/এ আজিমপুরে ৭তলা ভবনের ৫ম তলায় তিনি পরিবার নিয়ে থাকেন। রবিবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। বিকালে তার স্ত্রী মনিরা বেগম তাকে ফোন করে বলেন, শরীর অসুস্থ লাগছে। এরপর তিনি বাসায় এসে দেখেন পরিবারের সবাই অচেতন হয়ে আছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা এ মুহূর্তে তিনি কিছু্ বলতে পারছেন না। তবে এ ঘটনার পেছনে তার বাসার গৃহকর্মী কলি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

মতিউর রহমান জানান, গত দুদিন আগে প্রতিবেশী এক দারোয়ানের মাধ্যমে কলি তার বাসায় কাজ নেয়। তার ধারণা এ ঘটনার পেছনে কলি ও ওই দারোয়ান জড়িত থাকতে পারে।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী