চকবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ২১:৪১আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২১:৪১

ছুরিকাঘাত রাজধানীর চকবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খায়রুল ইসলাম ফাহিম (২২) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ফাহিম চকবাজার থানার ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মুন্সী আব্দুর রউফ কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। তার পেটে, হাতে ও মাথার পাশে ৪/৫ টি ধারালো অস্ত্রের আঘাত লেগেছে।
চকবাজার থানার ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেদোয়ান উদ্দিন আহামেদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে বকশিবাজার বোর্ড অফিসের অদূরে গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টারের পাশে মাদক ব্যবসায়ী শাওন, আপেল, মাহমুদসহ ৪/৫ জন ফাহিমকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চকবাজার থানা উপ পরিদর্শক (এসআই) খায়রুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফাহিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী