বেনাপোল থেকে আসা ফেনসিডিল আদাবরে আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ১৫:৫৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৬:০৪

ফেনসিডিলসহ আটক তিনজন বেনাপোল থেকে আসা ৪৮৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে রাজধানীর আদাবর থেকে আটক করেছে র‌্যাব ২। এ ঘটনায় আদাবর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

আটককৃতরা হলো, আব্দুল আজিজ, আব্দুল ওয়াহাব, মোশারফ হোসেন।

র‌্যাব ২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় এনে বিক্রি করে। এজন্য রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার রাতে র‌্যাব ২ দল নিশ্চিত হয় যে,কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে রাজধানীতে আসছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব সদস্যরা আদাবরের সনিরবিল হাউজিং সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায়। সেখান দিয়ে একটি টাটা ট্রাক যাওয়ার সময় থামানোর জন্য ড্রাইভারকে সিগন্যাল দেওয়ার পরও ট্রাকটি থামাতে দেরি হয়। এতে র‌্যাব সদস্যদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে ৪৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম