কুইন মেরি কলেজের মালিক ইয়াবাসহ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫

গাড়িতে করে ইয়াবা বিক্রির সময় রাজধানীর কুইন মেরি কলেজের মালিক শাহ জামালকে (৩৭) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রবিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা এ তথ্য জানিয়েছেন।

ইয়াবাসহ কুইন মেরি কলেজের মালিক গ্রেফতার তিনি বলেন, ‘গতকাল (২ ডিসেম্বর) রাতে ভাটরা থানার জগন্নাথপুর এলাকা থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ও একটি প্রিমিও গাড়িসহ শাহ জামালকে আটক করা হয়। এসময় সে প্রিমিও গাড়িতে করে ইয়াবা সরবরাহ করছিল। আটককালে তার কাছে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার প্রগতি স্মরণীর বাসা থেকে আরও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

মুকুল জ্যোতি চাকমা আরও জানান, শাহ জামাল টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে নিজের বাসায় রাখতো। পরে সেগুলো রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করতো সে। আটক শাহ জামালের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম