রাজধানীর ৫০ খাল নিয়ে কর্মপরিকল্পনা করতে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ২১:১৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২১:২১

রাজধানীর ৫০ খাল নিয়ে কর্মপরিকল্পনা করতে হাইকোর্টের নির্দেশ রাজধানীর ৫০টি খালের বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন তৈরি, সীমানা নির্ধারণ, দখলকারীদের তালিকা তৈরি করে নিয়মিত রক্ষণাবেক্ষণের কর্মপরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদেশে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ অধিদফতর ও ওয়াপদার মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, রাজউকের চেয়ারম্যান ও ঢাকার জেলা প্রশাসককে ছয় মাসের মধ্যে এ কর্মপরিকল্পনা তৈরি করে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আইনজীবী সাঈদ আহমেদ কবীর বলেন, ‘ঢাকার খালগুলোর দখল-দূষণ, রক্ষণাবেক্ষণ নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকার প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত সপ্তাহে বেলার পক্ষ থেকে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছিল। খালগুলোর দূষণ-দখল রোধে  বিবাদীদের  ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দখল হওয়া খালগুলো পুনরুদ্ধারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।’

/ইউআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ