রাজধানীর বনানীতে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান এমএস মুন্সি ওভারসিসের মালিক সিদ্দিক হোসেন (৫৫) হত্যার ঘটনায় পরিকল্পনাকারী হেলালকে পাঁচটি অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গুলশানের কালাচাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি উত্তরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. শাহজাহান সাজু বাংলা ট্রিবিউনকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম হেলাল। সেই হত্যার মূল পরিকল্পনাকারী। এসময় তার কাছ থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে অবস্থিত জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান এমএস মুন্সি ওভারসিসে এজেন্সি মালিক মো. সিদ্দিক হোসেন খুন হন। এ ঘটনায় আহতরা হলেন— মোস্তাক হোসেন, মোখলেছুর রহমান ও মিরাজ পারভেজ। পরে এই ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা হয়। মামলটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন: মুখোশধারীরা ঢুকেই বলে ‘তোর বস কই’, এরপরই গুলি (ভিডিও)








