বনানীতে জনশক্তি রফতানির অফিসে গুলি, নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ২৩:০৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০২:৪৬

বনানীতে জনশক্তি রফতানির অফিসে গুলি, নিহত ১

রাজধানীর বনানীতে জনশক্তি রফতানিকারক একটি প্রতিষ্ঠানের ভেতরে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সিদ্দিকুর হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। আহতদের ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে এস মুন্সি ওভারসিস-এ এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন— মোস্তাক হোসেন, মোখলেছুর রহমান ও মিরাজ পারভেজ।

গুলির ঘটনার স্থান

এসআই শরিফুল ইসলাম জানান, জনশক্তি রফতানির ওই প্রতিষ্ঠানের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহতের নাম সিদ্দিকুর হোসেন। এছাড়াও আহত দুজনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বনানী থানার পুলিশ রয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

এদিকে, বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মতিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটানস্থলে আছি। রাত পৌনে ৮টার দিকে তিন জন সন্ত্রাসী এস মুন্সি ওভারসিস রিক্রুটিং এজেন্সিতে ঢুকে গুলি করে। এতে চার জন গুলিবিদ্ধ হন। রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান। বাকি তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। কেন, কারা এই ঘটনা ঘটালো তা অনুসন্ধান করছি।’ হামলাকারী সবাই মুখোশ পড়া ছিল বলে জানা গেছে।

/এআরআর/ এপিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম