স্বীকার করছি উৎসবে কিছুটা বিঘ্ন ঘটছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ২১:৫৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২২:০২

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া নিরপত্তার কারণে উৎসবে কিছুটা বিঘ্ন ঘটছে বলে স্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘জনস্বার্থের কারণেই এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ রবিবার (৩১ ডিসেম্বর) রাতে ঢাকা ইউনিভার্সিটির এলাকার নিরাপত্তা পরদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বৈশ্বিক সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘সম্প্রতি বিভিন্ন দেশে যে আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে সেগুলো বিবেচনা করে জনগণের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তবে উৎসবের আনন্দে ভাটা পড়বে না উল্লেখ করে আছাদুজ্জামান বলেন, ‘আমি গত বছর কয়েক জায়গায় গিয়েছিলাম, দেখেছি মানুষ বাঁধভাঙা জোয়ারে আনন্দ করছে। আমি আশা করি এবারও তারা একইভাবে আনন্দ উল্লাস করবে। ’
ঢাকা ইউনিভার্সিটির এলাকার নিরাপত্তা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার ঢাবির ভিসি আক্তারুজ্জামানের কার্যালয়ে যান। এসময় তিনি সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী