রেলওয়েতে অডিটর নিয়োগে অনিয়ম: মহাপরিচালকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৯:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:১২

বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের অডিটর নিয়োগে অনিয়মের অভিযোগে সিভিল অডিট অধিদফতরের মহাপরিচালকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এ চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
নিয়োগ অনিয়মের ঘটনায় ২০১৭ সালে ১০ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন- বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের সাবেক অতিরিক্ত এফএ এবং সিএও (বর্তমানে সিভিল অডিট অধিদফতরের মহাপরিচালক) মো. নজরুল ইসলাম, রেলওয়ে চট্টগ্রামের হিসাব কর্মকর্তা (বর্তমানে অবসরপ্রাপ্ত) এ বি এম মফিজুল ইসলাম, ঢাকা রেল ভবনের সাবেক জি এম (বর্তমানে উপপরিচালক) মামুনুর রশিদ, সিআরবির ডিএফএ শহীদ উল্লাহ ও সিআরবি (সদর) ডিএফএ মো. আনিসুল হক।
অভিযোগে বলা হয়েছে, এই পাঁচজন কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের হিসাব বিভাগে অডিটর পদে নির্বাচনি কমিটিতে থেকে অবৈধভাবে আটজনকে নিয়োগের সুপারিশ করেছেন। অসৎ উদ্দেশে তারা এ নিয়োগ সুপারিশ দিয়েছেন।

সুপারিশ পাওয়া আটজনকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে। তারা হলো- পাহাড়তলীর অডিটর হোসনা আক্তার, ঢাকা অফিসের অডিটর ফারজানা সুলতানা, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা অডিটর মো. নুরুল আমিন, সিআরবি হিসাব বিভাগের অডিটর সঞ্চিতা সাদেক, রাজশাহী অঞ্চলের ডিএফএ অডিটর অপূর্ব বিশ্বাস, রাজশাহীর টিএও অডিটর জিএম আবুল কালাম, রেল প্রশাসন ভবনের অডিটর মো. মনিরুজ্জামান ও সৈয়দপুরের অডিটর প্রদীপ কুমার সরকার।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে