মোহাম্মদপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ২১:৩৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২১:৩৩

গ্রেফতার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুরের গজনবী রোড ও কলেজ গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে। র‌্যাব-২ এর এএসপি ফিরোজ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- রুবেল (১৯), রবিন (১৮), রাকিব (১৮), রনি (১৮) ও শ্রাবণ (১৯)। তাদের কাছ থেকে ৪টি চাকু, একটি অ্যান্টিকাটার ব্লেড ও নগদ ২ হাজার ২৯২ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-২ এর কর্মকর্তারা জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনার কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার গজনবী রোড ও কলেজ গেইট এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। তারা বিশেষ করে সকালে ও রাতের বেলা রিকশাযাত্রী বা পথচারীকে টার্গেট করে ছিনতাই করতো।

/এনএল/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী