দুর্নীতি মামলায় খালেদা জিয়ার যুক্তিতর্ক উপস্থাপন বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ১৬:৫৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৭:১৬

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার সকালে রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়াউদ্দিন জিয়ার মাধ্যমে তিনি দুই মামলায় হাজিরা দেন খালেদা।

আদালতে খালেদা জিয়া (ছবি: ফোকাস বাংলা) দুপুর ২টায় যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আহসান উল্লাহ। এদিন তার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। বুধবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুনানি তারিখ পরিবর্তনের আবেদন করেন। বুধবার শুনানি হলেও খালেদা জিয়াকে আসতে হবে না বলে জানান আদালত।

বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বলেন, ‘ম্যাডামের আসার দরকার নেই, উনি জামিনে থাকবেন। তবে মামলার অপর আসামি শরফুদ্দিন ও কাজী সলিমুল হকের যুক্তিতর্ক চলবে।’ পরে বিকেল ৩টা ১০ মিনিটে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন খালেদা জিয়া।

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের