কৌশলগত পরিকল্পনা পুলিশকে আরও শক্তিশালী করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ২০:২৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২০:৩৩

 ‘স্ট্রাটেজিক প্ল্যান ২০১৮-২০২০ অব বাংলাদেশ’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পুলিশের সামর্থ্য কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি পুলিশের কৌশলগত পরিকল্পনা বাহিনীকে আরও শক্তিশালী ও দক্ষ করে তুলবে। আইনের প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা, অপরাধভীতি হ্রাস, জননিরাপত্তা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলবে এই পরিকল্পনা।’ রবিবার (২৮ জানুয়ারি) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘স্ট্রাটেজিক প্ল্যান ২০১৮-২০২০ অব বাংলাদেশ’-এর উদ্ধোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশের সামর্থ্য কম। কিন্তু সফলতা অনেক। সাধারণ মানুষসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছে দেশের এই বাহিনী।

নতুন পরিকল্পনা প্রণয়নের এই অনুষ্ঠানে পুলিশের চার জন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রজেক্টরের মাধ্যমে পুলিশের সেবা, প্রশিক্ষণ ও অভিযানসহ বিভিন্ন দিক তুলে ধরেন।

আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্টগার্ডের মহাপরিচালক এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ