২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: জঙ্গি সাঈদের পক্ষে যুক্তিতর্ক চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ১৯:২৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৯:২৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: জঙ্গি সাঈদের পক্ষে যুক্তিতর্ক চলছে জঙ্গি নেতা মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর ওরফে বাচ্চুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন তার আইনজীবী মোহাম্মদ আলী। সাঈদকে নির্দোষ দাবি করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সোমবার (২৯ জানুয়ারি) আদালতে এই আইনজীবী বলেন, ‘নির্যাতন চালিয়ে তার কাছ থেকে জোরপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।’ রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের সামনে গণপূর্তের পুরাতন একটি ভবনে অবস্থিত ঢাকার দ্রুত বিচার আদালত-১-এর বিশেষ এজলাসে এই মামলার বিচার কার্যক্রম চলছে।
সোমবার দুপুর ১২টায় বিচারক শাহেদ নূর উদ্দিন এজলাসে বসলে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর মামলার অন্যতম আসামি জঙ্গি নেতা মাওলানা আবু সাঈদের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। প্রায় দু’ঘণ্টা যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামি মাওলানা আবু সাঈদের বিরুদ্ধে এ মামলায় সংশ্লিষ্টতা প্রমাণে ব্যর্থ হয়েছেন। এ সময় তিনি বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য, জেরা ও ১৬৪ এ দেওয়া জবানবন্দির ব্যাখ্যা করে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। দু’পুর ২টায় আদালতের কার্যক্রম মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত মুলতবি করেন বিচারক শাহেদ নূর উদ্দিন। এদিনও আসামি আবু সাঈদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আলী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এছাড়া তিনি এ মামলার আসামি মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, রুহুল আমিন ওরফে মালেক ও উজ্জল ওরফে রতনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
বিচার কার্যক্রম চলার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও অ্যাডভোকেট ফারহানা রেজা প্রমুখ ।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের