শাহজালালে মার্কিন নাগরিকের কাছ থেকে ড্রোন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ১৫:৩৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮

মার্কিন নাগরিকের কাছ থেকে আটক করা ড্রোন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর ছেড়ে যাওয়ার সময় এক বিদেশি যাত্রীর ব্যাগ থেকে একটি শক্তিশালী ড্রোন আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। সোমবার দিনগত রাত ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ওই যাত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন। তিনি বোর্ডিং লাউঞ্জে অবস্থানকালে ড্রোনটি আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যাত্রী যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। তার নাম মার্ক রুমাম কুটরোবস্কি।  ২২ বছর বয়সী মার্ক ড্রোনটিসহ গত ২৬ জানুয়ারি বাংলাদেশে আসেন। আবার আজ যুক্তরাষ্ট্র ফেরত যাচ্ছিলেন। এসময় গোপন তথ্য অনুযায়ী শুল্ক গোয়েন্দা দল ড্রোনটি আটক করে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন। এতে ৯টি ক্যামেরা রয়েছে। যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ড্রোনটি ব্যবহার করে দেশের ভেতর বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। ড্রোনটির মেমরি কার্ড পরীক্ষা করে দেখছেন শুল্ক গোয়েন্দারা।’ 

ড. মইনুল খান আরও বলেন, ‘ড্রোন আমদানি নিয়ন্ত্রিত পণ্য। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় দলিলপত্র না থাকায় এবং দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ড্রোনটি আটক করা হয়।’

ড্রোনটি আটক করা হলেও যাত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের