কিছুদিনের মধ্যেই ১৬৬ জন সহকারী জজ নিয়োগ: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪১

সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক (ছবি: বাহাউদ্দিন ইমরান) আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচারিক আদালতে বিচারক নিয়োগের বিষয়টি শেষ পর্যায়ে চলে এসেছে। কিছুদিনের মধ্যেই বিচারিক আদালতে ১৬৬ সহকারী জজ নিয়োগ পাচ্ছেন।’ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে তিনি এ কথা বলেন। আইন সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) আয়োজনে সংবাদ সম্মেলন হচ্ছিল সেখানে।

আনিসুল হক বলেন, ‘দেশে মামলার জট রয়েছে। এসব মামলার নিষ্পত্তিতে বিচারিক আদালতে ১৬৬ জন সহকারী বিচারক নিয়োগ পাচ্ছেন।’
নিয়োগের বিষয়টি অনেক প্রক্রিয়ার মধ্য থেকে হয়ে থাকে বলে জানান আইনমন্ত্রী। তার ভাষ্য, ‘সময় কমিয়ে এনে নিয়োগ প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে প্রয়োজন হলে হস্তক্ষেপের চেষ্টা করেছি আমরা।’
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানিয়েছিলেন, শিগগিরই ১৬৬ জন বিচারকের গেজেট হবে। এরপর গত ৯ জানুয়ারি আরেক অনুষ্ঠানে তিনি বলেন, ‘গেজেট না হওয়ার বিষয়টি আজকেই জানলাম। আশা করি, এ মাসেই গেজেট হবে।’
বিচার কাজ পরিচালনার জন্য প্রতি বছর সার্কুলার জারি করে সহকারী জজ নিয়োগ দেয় সরকার। বিচারিক আদালতে বিচারক নিয়োগের এটাই প্রাথমিক ধাপ। কিন্তু দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম থাকলেও গত এক বছর ধরে আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া আটকে আছে। 
আরও পড়ুন-

এক বছরেও নিয়োগ পাননি ২০৭ সহকারী জজ

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী