রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলামিন (২৭) নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহত শ্রমিকের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকারী মঙ্গল জানান, বুধবার বিকালে নির্মাণাধীন চতুর্থ তলা ভবনে রডের কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় আলামিন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টার সময় তাকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম মৃত আবু সাঈদ। সে কামরাঙ্গীরচরের আলীনগর খালপাড় এলাকায় থাকতো।








