রাজধানীর গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ এলাকায় অভিযান চালাতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রাপুর সার্কেলের দুই কর্মকর্তা-কর্মচারী মাদক ব্যাবসায়ীদের হামলায় আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রাপুর সার্কেলের উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপপরিদর্শক মো. আবু তাহের (৫০) ও গাড়িচালক মো. জুয়েল (৩২)। তাদের দু’জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্রাপুর সার্কেলের উপপরিদর্শক মো. মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে গেন্ডারিয়ার বেগমগঞ্জ এলাকায় পুলিশসহ অভিযানে গিয়েছিলাম। সেখানে আমাদের প্রথম দলটি ওই গলিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়। আমরা যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
এসআই মজিবুর রহমান বলেন, ইয়াবা ব্যবসায়ী জামান, রানা ও স্বপনসহ ১০ থেকে ১২ জন আমাদের প্রথম দলটির ওপর হামলা করেছিল। পরে আমরা চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
আরও পড়ুন-
দারুস সালামে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার
ভর্তি জালিয়াতি: জবি’র আরও ৩ শিক্ষার্থীকে থানায় সোপর্দ








