দারুস সালামে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ২০:৫৬আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২৩:০৬

দারুস সালাম এলাকা

রাজধানীর দারুস সালাম এলাকার একটি বহুতলা বাসার ফ্ল্যাট থেকে মরিয়ম বেগম (৪০) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) সন্ধ্যায় দারুসসালাম থানার টোলারবাহের ৩১২/৪ নম্বর বাসার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহত মরিয়ম বেগম ঢাকা নার্সিং কলেজের হাউসকিপার। তার স্বামী অাব্দুল হান্নান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের হিসাবরক্ষক। এই দম্পতির দুই ছেলে-মেয়ে মগবাজার কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। তারাও এই বাসায় থাকেন। তবে ঘটনার সময় তারা কেউ বাসায় ছিল না বলে পুলিশকে জানিয়েছেন।

ওসি সেলিমুজ্জামান বলেন, ‘হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত— তা এখনও জানা যায়নি। আমরা কাজ করছি।’ মরিয়মের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি