শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্কুলের দারোয়ান গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ১৯:৪৯আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৯:৫০

ধর্ষণ রাজধানীতে এক স্কুলের দারোয়ানের বিরুদ্ধে ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার ভোরে ৭ বছরের ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুলের দারোয়ান সালেহ আহামদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটির বাবা জানান, গত মঙ্গলবার সকালে মেয়ে স্কুলে গেলে স্কুলের দারোয়ান সালেহ আহামেদ (৪০) তাকে স্কুলের পেছনে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি বাসায় গিয়ে মাকে সব খুলে বলে। পরে বিষয়টি শাহবাগ থানায় জানানো হলে পুলিশ ওই দারোয়ানকে গ্রেফতার করে। শিশুটিকে বুধবার ভোরে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
ওসিসির সমম্বয়ক ডা. বিলকিস বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুটিকে বুধবার ভোরে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, তবে আরও কিছু পরীক্ষা বাকি রয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। আসামি সালেহ আহামদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী