খালেদা জিয়ার মুক্তিতে আর কোনও বাধা নেই: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৫:০৫আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৫:৩৮

মওদুদ আহমেদ (ফাইল ছবি) বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘হাইকোর্টের আদেশের পর এখন খালেদা জিয়ার মুক্তিতে আর কোনও বাধা নেই। কতগুলো নিয়ম আছে, সেগুলো মেনে আদেশ কারাগারে পৌঁছালেই খালেদা জিয়া মুক্ত হবেন। শিগগিরই তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন।’

সোমবার হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছেন। এরপর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মওদুদ আহমদ একথা বলেন।

মওদুদ বলেন, ‘আজ আদালত খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছেন। সরকার পক্ষের ও অ্যাটর্নি জেনারেলের বিরোধিতা সত্ত্বেও আদালত জামিন আবেদন মঞ্জুর করেছেন। দুই দিনের জন্য জামিন আদেশ স্থগিত রাখতে অ্যাটর্নি জেনারেল আবেদন করেছিলেন। আদালত তা খারিজ করে দেন।’

তিনি আরও বলেন, ‘নিম্ন আদালতের নথির ভিত্তিতে পেপারবুক তৈরির জন্য সময় লাগবে। এরপর খালেদা জিয়ার আপিল আবেদন বিবেচনা করা হবে।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়। তবে পরে খালেদা জিয়ার জরিমানা স্থগিত করেন হাইকোর্ট। রায়ের পর থেকেই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরাতন কারাগারে রাখা হয়েছে।   

 

 

/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের