স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ২১:৫৯আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২২:০৪

শফিউল বারী (ছবি: সংগৃহীত)

শাহবাগ থানার নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ মার্চ) ঢাকা মহানগর হাকিম মো. রায়হান উল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার শফিউল বারীকে ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদণ্ডকারী কর্মকর্তা অমল কৃষ্ণ দে।
আদালতে শাহবাগ থানার সাধরণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান এ তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ৬ মার্চ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সচিবালয়ের ৫ নং গেটের সামনে ভাঙচুরমূলক কর্মকাণ্ড করা হয়। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে শফিউল বারীকে গ্রেফতার করে পুলিশ।

/ টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান