নাশকতার মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না শিমুল বিশ্বাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ২৩:৫২আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২৩:৫২

বাড্ডা থানার নাশকতার এক মামলায় খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে জামিন দিয়েছেন ঢাকার ৫নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ড. মোহাম্মদ ইমান আলী শেখ। রবিবার (১৮ মার্চ) বিচারিক আদালত শিমুল বিশ্বাসকে এই জামিন দেন। তবে এ মামলায় জামিন পেলেও কারাগারেই থাকতে হচ্ছে বিএনপিনেতাকে।

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘বর্তমানে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় ৯৮টি মামলা রয়েছে। তার মধ্যে ৭০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়েছে। বর্তমানে সাতটি মামলায় জামিনে আছে। যেহেতু এখনও ৬১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেহেতু ওই মামলার জামিন হলে তিনি কারাগারে থেকে মুক্তি পাবেন।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে শাহাবাগ ও রমনা ও পল্টন থানার ৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের