কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যা: তদন্ত প্রতিবেদন ২৬ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৪:০০আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৪:০০

নিহত মা ও ছেলে রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২০ মার্চ ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব এ নতুন তারিখ ঠিক করেন। রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান এই তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়, ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ বাড়িতে মা শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আঁদা-রসুন ও পেঁয়াজের আমদানিকারক।
ওই ঘটনায় গত বছরের ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় নিহতের স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে।

/টিএইচ/ এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান