জালালের হত্যাকারীদের শাস্তির মুখোমুখি করার আশ্বাস আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৪:৪৩আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৬:১৯

পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের ইন্সপেক্টর জালাল উদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আইনের আওতায় নিয়ে শাস্তির মুখোমুখি করার আশ্বাস দিয়েছেন আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২০ মার্চ) রাজারবাগে নিহত পুলিশ সদস্যের জানাজা শেষে তিনি এই আশ্বাস দেন।
আইজিপি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি অপারেশনে যায় পুলিশ। তারা সেখানে থাকা দুষ্কৃতিকারীদের বাড়িটি ঘিরে ফেলে। তখন পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এর জবাবে পুলিশও গুলি চালায়। গোলাগুলিতে আহত হন ইন্সপেক্টর জালাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। রাত পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জালাল মারা যান। ’
নিহত পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা ও সবসময় পাশে থাকার আশ্বাস দেন আইজিপি।
ইন্সপেক্টর জালাল উদ্দিনের জানাজায় আইজিপি, ডিএমপির কমিশনারসহ পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘গুলিতে ইন্সপেক্টর জালালের ব্রেইন ড্যামেজড'

/আরজে/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী