‘গুলিতে ইন্সপেক্টর জালালের ব্রেইন ড্যামেজড'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১২:৪৭আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৪:৩৯

পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জালাল উদ্দিন ওরফে জাহাঙ্গীরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গুলিতে জালাল উদ্দিনের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। তার শরীর থেকেও একটি গুলি বের করা হয়েছে।

ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘একটি গুলি তার মাথার বাম পাশ দিয়ে ঢুকে ব্রেইন ড্যামেজ করে ফেলে। এটি বের করা হয়েছে। আরেকটি গুলি শরীর থেকে বের করা হয়েছে।’

উল্লেখ্য, মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে ডিবি পুলিশের একটি দল। এ সময় ইন্সপেক্টর জালাল উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। 

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই অভিযান চলাকালে গোলাগুলির এ ঘটনা ঘটে। হামলার মুখে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ঘটনার খবর পেয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখান থেকে কমিশনার স্কয়ার হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের জানান, আহত পুলিশ পরিদর্শক রাত ২টার দিকে মারা গেছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে, মাসখানেক আগে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে দুই সার্জেন্টের সরকারি অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র উদ্ধার করতেই এ অভিযান চালানো হচ্ছিল। গোলাগুলির খবর পেয়ে সোয়াট সদস্যরাও সেখানে যান। ওই বাসা থেকে নারীসহ সন্ত্রাসীদের কয়েক স্বজনকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন- মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, পুলিশ পরিদর্শক নিহত 

/এআইবি/এসএসএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান