দুদকে হাজির হতে সময় চেয়েছেন এ কে আজাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১১:৫৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১২:২৭

এ কে আজাদ (ছবি- সংগৃহীত) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে আজ মঙ্গলবার (৩ এপ্রিল) তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে উপস্থিত না হয়ে হাজিরার জন্য চিঠির মাধ্যমে সময়ের আবেদন করেছেন তিনি। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে গত ২১ মার্চ দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর সই করা এক চিঠিতে আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।
প্রসঙ্গত, গত ২০ মার্চ অনুমোদিত নকশা ছাড়া নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির সামনের কিছু অংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ দৈনিক সমকাল এবং সেরকারি টিভি চ্যানেল ২৪-এর মালিক।

/আরজে/এসএসএ/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী