শেয়ার কেলেঙ্কারি: দুই কোম্পানির ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৪:৩৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৭:২৮

সুপ্রিম কোর্ট ১৯৯৬ সালের আলোচিত শেয়ার কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা দুই মামলার দুটি কোম্পানির ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ আদেশের কপি হাতে পাওয়ার এক মাসের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

তবে আত্মসমর্পণের পর তদের জামিন বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট।

দুই মামলার মধ্যে এক মামলায় আসামি করা হয়েছে এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক, ডিএসইর সদস্য সৈয়দ মাহবুব মুর্শেদ, ডিএসইর বর্তমান পরিচালক শরিফ আতাউর রহমান এবং সাবেক চেয়ারম্যান আহমেদ ইকবাল হাসানকে।

অপর মামলায় আসামি করা হয়েছিল সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেড, এম জি আজম চৌধুরী, শহীদুল্লাহ ও প্রফেসর মাহবুব আহমেদকে।

মঙ্গলবার (৩ এপ্রিল) বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে দুই কোম্পানি এবং আটজনের খালাসের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারি, সহকারী অ্যাটর্নি জেনারেল স্বপন কুমার দাস ও সৈয়দা সাবিনা আহমদ মলি।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারি সাংবাদিকদের বলেন, ‘পুঁজিবাজারের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ গত ১ ফেব্রুয়ারি দুই কোম্পানি এবং তাদের আটজনকে খালাস দেন। গত ২৫ মার্চ ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আদালত আজ তা শুনানির জন্য গ্রহণ করেন। একইসঙ্গে মামলার আট আসামিকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।'

তিনি আরও বলেন, বিচারিক আদালত নথি এবং সাক্ষ্য-প্রমাণ যথাযথ বিচার বিশ্লেষণ করে এ রায় দেননি। তাই বিএসইসি আপিল করে বিচারিক আদালতের রায় বাতিল চেয়েছে।

/বিআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের