সিজারে দ্বিখণ্ডিত শিশু: দুই সদস্যের কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৩:৩২আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৪:৫৩

সুপ্রিম কোর্ট কুমিল্লা মেডিক্যাল কলেজে এক নারীর সিজারের সময় গর্ভের শিশুকে দ্বিখণ্ডিত করার ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কমিটির দুই সদস্য হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের প্রধান এবং জাতীয় অধ্যাপক শায়লা খাতুন। একইসঙ্গে কুমিল্লার সিভিল সার্জন এবং মেডিক্যাল কলেজের পরিচালককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে ৫ ডাক্তারকে পুনরায় আগামী ১১ এপ্রিল হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ ঘটনায় বুধবার কুমিল্লার সিভিল সার্জন ও ডাক্তারসহ তলব করা ৭ জন হাজিরের পর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এ আদেশ দেন।

বিবাদী পক্ষের আইনজীবী আবদুল মতিন খসরু আদালতে ওই ঘটনায় কুমিল্লা মেডিক্যাল কলেজের করা তদন্ত প্রতিবেদন আদালতে তুলে ধরেন।

আদালত বলেন, ‘যেহেতু এ প্রতিবেদনটি তিনজনের করা, সেহেতু আমরা চাইছি বাইরের কাউকে দিয়ে করা একটি তদন্ত প্রতিবেদন আসুক।’ এরপর আদালত দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন।

প্রসঙ্গত, এর আগে ২৫ মার্চ কুমিল্লা মেডিক্যাল কলেজে জুলেখা বেগম নামে এক নারীর সিজারের সময় শিশুকে দুই খণ্ড করার ঘটনায় ওই মেডিক্যালের পরিচালকসহ সাতজনকে তলব করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে বুধবার (৪ এপ্রিল) তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

তারা হলেন অপারেশনে নেতৃত্বদানকারী ডা. করুণা রানী কর্মকার, ডা. নাসরিন আক্তার পপি, ডা. আয়শা আক্তার, ডা. জানিবুল হক, ডা. দিলরুবা নাসরিন, হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জন।

পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছিল। জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হক স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে পত্রিকার প্রকাশিত এসব প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

 

 

 

/বিআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ