খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে দুদকের আপিলের সারসংক্ষেপ দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৪:০৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৪:২৫

খালেদা জিয়া (ফাইল ছবি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৮ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এটি জমা দেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আমরা মোট ২৮ পৃষ্ঠার সারসংক্ষেপ জমা দিয়েছি।’

এর আগে গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল রাষ্ট্রপক্ষ ও দুদক। এরপর আদালত লিভ টু আপিল গ্রহণ করেন ও আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সারসংক্ষেপ জমা দেয় দুদক। আগামী ৮ মে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নিয়ে যাওয়া হয় নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে। এখন সেখানেই বন্দি আছেন তিনি।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী