আমিন জুয়েলার্সের চুরি যাওয়া ৪৯৮ ভরি স্বর্ণসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৩:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৪:১৭

আমিন জুয়েলার্সের উদ্ধার করা স্বর্ণ রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটে আমিন জুয়েলার্সের ছাদ কেটে চুরি যাওয়া স্বর্ণ ও টাকাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) থেকে বুধবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত গোপালগঞ্জ, চাঁদপুর ও মাওয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সোবহান, জানু বেগম, বুলবুল আহমেদ ওরফে বেলাল ও তার স্ত্রী। 

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান (মিডিয়া) বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। 

তিনি বলেন, অভিযানে এখন পর্যন্ত ৪৯৮ ভরি স্বর্ণ এবং নগদ ২০ লাখ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। 

এ বিষয় আজ দুপুর ২টার দিকে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুন:

গুলশানে আমিন জুয়েলার্সের শোরুমের ছাদ কেটে চুরি

/এসজেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম