নৌ-অধিদফতরের প্রধান প্রকৌশলীর ৭ দিনের রিমান্ড আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৭:১১আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৭:১৭

নৌ-পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ড. এসএম নাজমুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে পাঁচ লাখ টাকার ঘুষসহ হাতেনাতে গ্রেফতার এই কর্মকর্তার রিমান্ড বিষয়ে শুনানির জন্য ঢাকা মহানগর হাকিম প্রণব কুমারের আদালত আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আটকের পর নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ড. এসএম নাজমুল হক বুধবার (১৮ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ এই রিমান্ড আবেদন করেন। রিমান্ডে আবেদন বলেন, ‘মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামে যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য নগদ ৫ লাখ টাকা ঘুষ গ্রহণকালে নাজমুল হককে হাতেনাতে গ্রেফতার করে দুদক।’ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার জন্য জেলহাজতে আটক নাজমুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন ওই তদন্ত কর্মকর্তা। 

আরও পড়ুন: ঘুষের পাঁচ লাখ টাকাসহ নৌ-অধিদফতরের প্রধান প্রকৌশলী আটক 

এর আগে, গত শুক্রবার (১৩ এপ্রিল) নাজমুল হককে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভর আদালত জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠায়। রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছিলেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন হোটেল থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম