ঘুষের পাঁচ লাখ টাকাসহ নৌ-অধিদফতরের প্রধান প্রকৌশলী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ১৯:০৫আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৯:০৬

আটকের পর নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ড. এসএম নাজমুল হক  নৌযানের নকশা অনুমোদন ও নামকরণে অনাপত্তিপত্রের জন্য পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ড. এসএম নাজমুল হককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সেগুন বাগিচার ‘সেগুন হোটেল’ থেকে তাকে আটক করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামের একটি যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামাকরণের অনাপত্তিপত্র দেওয়ার জন্য প্রধান প্রকৌশলী ড. এসএম নাজমুল হকের কাছে গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে জানালে, কমিশন সব বিধি-বিধান অনুসরণ করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারকে সার্বিক নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ঘুষের টাকার কিস্তি বাবদ ৫ লাখ টাকা রাজধানীর সেগুন হোটেলে বসে যখন প্রধান প্রকৌশলী নাজমুল হক গ্রহণ করছিলেন, ঠিক তখনই ওঁত পেতে থাকা দুদকের বিশেষ টিমের সদস্যরা তাকে আটক করেন।

রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের