নির্বাচনকে ঘিরে অরাজকতা হলে কঠোরভাবে দমন করা হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ১৬:১৭আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৭:২৫

সবুজবাগ থানার নতুন বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনর আছাদুজ্জামান মিয়া ২০১৪ সালের মতো এবারের নির্বাচনে বোমাসন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘২০১৮ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর নির্বাচনকে ঘিরে কোনও অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।’ শনিবার সবুজবাগ থানার নতুন বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের তৎপরতায় বর্তমানে ছিনতাই, অজ্ঞান পার্টির তৎপরতা নেই, চাঁদাবাজের দৌরাত্ম্য নেই।’

থানা পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘মিথ্যা মামলা বা মাদক দিয়ে কাউকে অপরাধী সাজানোর প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনও পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সিআইএমএস (CIMS) ডাটাবেজ সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিএমপির সদস্যরা ঢাকা মহানগরীর নাগরিকদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করছে। কোনও রকম সরকারি অর্থ ছাড়াই আমরা নিজেদের প্রচেষ্টায় ১৯ লাখ পরিবারের ৮০ লাখ সদস্যের তথ্য সিআইএমএস ডাটাবেজে সংরক্ষণ করেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এই ডাটাবেজ অনেক কাজে আসছে। এর ফলে আমাদের অপরাধ ডিটেকশনের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ২ বছরে আমরা প্রায় দেড় লাখ উঠান বৈঠক করেছি। দেশের ও সমাজের উন্নয়নে আপনাদের আমরা সবসময় পাশে পেতে চাই।’

ডাটাবেজ সংরক্ষণের সুফল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গি আস্তানাগুলো এখন ঢাকার বাইরে চিহ্নিত হচ্ছে। কারণ, ঢাকার বাড়ি মালিকরা এখন সচেতন। যেকোনও অপরাধ সংঘটিত হলে এখন ন্যূনতম সময়ের মধ্যে ডিটেক্ট করতে সক্ষম হই।’

আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

/আরজে/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম