কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের হয়রানি না করতে লিগ্যাল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৯:৩৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৪৯

লিগ্যাল নোটিশ সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি না করতে সংশ্লিষ্টদের একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাবির ১৯ হলের প্রভোস্টকে আলাদাভাবে এই নোটিশটি পাঠানো হয়।
মঙ্গলবার ঢাবির ‘টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি’ বিভাগের ছাত্র জালাল আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সগীর হোসেন লিওন রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, যে সব শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে আন্দোলন করেছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসে, হলরুমে বা অন্য কোথাও হয়রানি করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের বৈধ শিক্ষার্থীদের হলের সিট নিশ্চিত করতে হবে।
নোটিশে আরও বলা হয়, হাজী মোহাম্মদ মহসিন হলের ৩৫১ নং রুমসহ সব জায়গায় অবৈধভাবে অবস্থানরতদের বের করে দিতে হবে। হলের প্রভোস্টের অনুমতি নিয়ে অতিথি রাখতে হবে। এছাড়া হলে অবস্থান করে যে সব ছাত্রলীগ নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, অনতিবিলম্বে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।
পরে এ বিষয়ে আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের বলেন, ‘কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি না করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আগামী ৭ দিনের মধ্যে নোটিশের জবাব না পেলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী