কদমতলীতে বস্তাবন্দি অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ২০:৩৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ২০:৩৭

রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ এপ্রিল) বিকালে শ্যামপুরের ২৪ ফুট সড়কের পাশের ডোবা থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়।

কদমতলী কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালটির একটি পায়ের হাড় বিচ্ছিন্ন অবস্থায় ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি অনেক দিন আগে হয়তো হত্যা করে বস্তাবন্দি অবস্থায় লাশটি ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে কঙ্কালটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কঙ্কালটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের