স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবেন আ.লীগ প্রার্থী জাহাঙ্গীরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৮, ১৪:২১আপডেট : ০৭ মে ২০১৮, ১৫:৪৫

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমও আপিল করবেন। সোমবার হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতির কক্ষের সামনে তিনি সাংবাদিকদের তার এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আইনজীবীরা। 

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি নিজেও চাই চলমান প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হোক। তাই হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আমিও আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি চাই যেকোনও প্রক্রিয়ায় নির্বাচনটা যেন হয়। গাজীপুর সিটির উন্নয়নের স্বার্থে আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রচর্চা করতে চাই। গাজীপুর সিটির নির্বাচনের স্বার্থে আমি সবার কাছে সহযোগিতা চাই। এজন্য আমি হাইকোর্টেও এসেছি।’ 

এদিকে, জাহাঙ্গীরের আইনজীবী শফিকুল ইসলাম বাবুল জানিয়েছেন,  হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি চলছে। সোমবার দুপুরে বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, ‘আমরা আপিলের প্রস্তুতি নিচ্ছি। এটি সময়সাপেক্ষ বিষয়। এখন দেখা যাক আপিল ফাইল করতে কতটুকু সময় প্রয়োজন হয়’

এর আগে দুপুরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম আপিল করার বিষয়ে তার সিদ্ধান্ত জানান।

প্রসঙ্গত, এর আগে গতকাল গত ৬ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

ওই আদেশের পর নির্বাচনের কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন। এরপরই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন বিএনপি প্রার্থী। 

/বিআই/এসটি/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের