জিসিসি নির্বাচন: সময় চেয়েছে ইসি, শুনানি বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ১০:১৮আপডেট : ০৯ মে ২০১৮, ১১:০০

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আপিলের সিদ্ধান্তের কথা জানানোর পর এ সংক্রান্ত আপিল আবেদনের শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১০ মে) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। 

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল। আর ইসি’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান।

আদালতে আপিল শুনানিকালে ইসি’র আইনজীবী ওবায়দুর রহমান নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তের কথা জানান এবং আপিল শুনানির জন্য সময় চান।

এসময় আদালত বলেন, ‘আপনারা এতদিনেও আপিল করলেন না কেন? অন্যরা তো আপিল করে ফেলেছে।’

জবাবে ওবায়দুর রহমান বলেন, ‘আমারা প্রস্ততি নিচ্ছি। আমরা সময় চাই।’

আইনজীবী জয়নুল আবেদীন আদালতকে বলেন, ‘নির্বাচন তো ১৫ (১৫ মে) তারিখ। এখন তাদের সময় দিলে কীভাবে হবে?’

এ সময় আদালত বলেন, ‘কালকে (বৃহস্পতিবার)  আসেন...দেখি কী হয়। এই বলেই আদালত মামলাটিতে নট টু ডে (আজ নয়) আদেশ দেন।’

গত ৮ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে শুনানির জন্য আজ বুধবার দিন নির্ধারণের আদেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই শুনানি হয়।

গত ৬ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (সিটি করপোরেশন-২), ঢাকা জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচার জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এরপর গত ৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি’র মেয়র প্রার্থী  হাসান উদ্দিন সরকার। এরপর মঙ্গলবার (৮ মে) একই বিষয়ে আপিল আবেদন করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। 

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ইসি।

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের