আমদানি করা পণ্যের মেয়াদ জালিয়াতির দায়ে দুই জনকে কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৬:৪৯আপডেট : ১৭ মে ২০১৮, ১৬:৫১

র‌্যাবের জব্দ করা আমদানি পণ্য আমদানি করা পণ্যের মেয়াদোত্তীর্ণ সিল পরিবর্তন করে মেয়াদ বাড়িয়ে প্রতারণার দায়ে রাজধানীর বেগমবাজারে দুই জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।তারা হলেন বেগমবাজারের দিদার অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী  খালেদ মাহমুদ ও আবু সাঈদ রাজ। বুধবার (১৬ মে) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (১৭ মে) ভোর ৪টা পর্যন্ত বেগমবাজারের দিদার অ্যান্ড ব্রাদার্সে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময়  বিভিন্ন ব্র্যান্ডের ২৪ হাজার কোমল পানীয়ের ক্যান জব্দ করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘এই প্রতিষ্ঠানের মালিকরা মাত্রাতিরিক্ত মুনাফার লোভে আমদানি পণ্যের মেয়াদ বাড়িয়ে ২ বছর ১০ মাসের সিল বসিয়ে সেগুলো বাজারজাত করছিলেন। অভিযানে গিয়ে আমরা দেখেছি, মালয়েশিয়া থেকে আমদানি করা  কোমল পানীয়—রেডবুল, মিরিন্ডা, এটলাসের মেয়াদোত্তীর্ণ হয়েছে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু এই প্রতিষ্ঠানে এসব পণ্যের তারিখ পরিবর্তন করে উৎপাদনের তারিখ করা হয়েছে ২০১৭ সালের জুলাই মাস এবং মেয়াদোত্তীর্ণের তারিখ করেছে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত।’

এমন অপরাধের দায়ে ওই প্রতিষ্ঠানের দুই মালিককে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী