খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ১৪:১৭আপডেট : ২৮ মে ২০১৮, ১৪:৫৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া ছয় মাসের জামিন আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৮ মে) দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়। আবেদনটির ওপর দুপুরে শুনানি হতে পারে বলেও জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এর আগে সকালে কুমিল্লার নাশকতার দুই মামলায় ৬ মাসের জামিন পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর নড়াইলের মানহানি মামলার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমি আজকে এই আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। পিটিশন রেডি হয়ে গেছে। অন্যান্য ফরমালিটিজ শেষ হলে আজকেই এটা চেম্বারে (আপিল বিভাগের চেম্বার আদালত) মুভ (শুনানি) করবো।’

আরও পড়ুন:

‘জামিন আদেশের বিরুদ্ধে আপিলে যাবো’

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন, নড়াইলের আবেদন খারিজ

খালেদা জিয়ার মুক্তিতে আইনগত বাধা নেই, দাবি আইনজীবীদের

/বিআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী