বংশালে লক্ষ্মীপুরের ইউপি চেয়ারম্যান জিহাদি গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ০৩:২৯আপডেট : ৩০ মে ২০১৮, ১২:৩৯

বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জিহাদি রাজধানীর বংশালের সিদ্দিকবাজার এলাকায় লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জিহাদি (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ মে) রাত সাড়ে ১১টার দিকে এ  ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জিহাদি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ৭ নম্বর ইউপির চেয়ারম্যান।’

আহত চেয়ারম্যানের সঙ্গে হাসপাতালে থাকা মো. রিপন জানান, ‘চেয়ারম্যান আবুল কাশেমের বাম পায়ের উরুতে গুলি লেগেছে। ৩-৪ দিন আগে তিনি ঢাকার শনির আখড়ায় আসেন। সেখান থেকে তিনি কেরানীগঞ্জের আঞ্জুমানে মইনিয়া এতিমখানার জন্য সিদ্দিকবাজার এলাকার ব্যবসায়ীদের কাছে টাকা কালেকশনের জন্য যান। রাত ১১টার দিকে কালেকশন শেষে  মা ট্রেডার্সের মালিক কিরনের দোকানে বসা ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে এক তরুণ এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।’

/এআইবি/আরজে/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী