ইমরান এইচ সরকার আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ১৬:৫৫আপডেট : ০৬ জুন ২০১৮, ২০:২১

আটকের পর ইমরান এইচ সরকার (ছবি: সংগৃহীত) গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শাহবাগে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’ মানববন্ধন করার সময় তাকে আটক করা হয়। র‌্যাব-৩ অধিনায়ক এমরানুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমরানুল হাসান বলেন, ‘শাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনি-প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

র‌্যাব সদস্যদের ধাওয়ার মুখে রাস্তার ওপরে পড়ে যান গণজাগরণ মঞ্চের এক কর্মী এদিকে গণজাগরণ মঞ্চের একজন নেতা জানান, বুধবার বিকেলে শাহবাগে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’ মানববন্ধন করার সময় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ ও র‌্যাব-৩। এরপর পুলিশ ও র‌্যাব সদস্যরা একসঙ্গে তাদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।’ তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে র‌্যাব-৩ সদস্যরা ইমরান এইচ সরকারকে আটক করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। মাইক্রোবাসের সামনে পেছনে র‌্যাবের দুটি পিকআপ ছিল।’

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কাউকে আটক করিনি। ছাত্র ইউনিয়নের একটি মানববন্ধন চলছিল। সেখানে ইমরান এইচ সরকারও ছিলেন।’ তাকে আটক করার বিষয়ে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

/এআরআর/এনএল/জেইউ/এআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী