যুবদলের সাধারণ সম্পাদক টুকু রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১৫:১৭আপডেট : ২০ জুন ২০১৮, ১৫:৪৯

আদালত

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক প্রণব কুমার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১২ জুন মামলার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) মুহম্মদ সাইফুল ইসলাম খান আসামি টুকুকে সাতদিনের রিমান্ডে আবেদন করলে বিচারক শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে টুকুকে কারাগার থেকে হাজির করা হয়। শুনানির সময় আদালতে টুকু উপস্থিতি ছিলেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ৬ মার্চ দুপুর ১২টার দিকে বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে প্রেসক্লাব থেকে বের হতে চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। ওই ঘটনায় শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়।

/টিএইচ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম