রাজধানীর কোতোয়ালীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৭:৫৭আপডেট : ২১ জুন ২০১৮, ২০:০৩

মাদকবিরোধী অভিযান: কোতোয়ালীতে ২৪ জন আটক (ছবি: সংগৃহীত) রাজধানীর কোতোয়ালী থানাধীন এলাকায় বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে অভিযান চালিয়ে ২৪ জন মাদক বিক্রেতা ও মাদকসেবনকারীকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ইয়াবা, হেরোইন, গাঁজা, বাংলা মদ ও নেশা জাতীয় ইনজেকশন।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার ইব্রাহিম খান জানিয়েছেন, রাজার দেওরী, শাঁখারীবাজার ও বাসাবাড়ি লেন সুইপার কলোনি এলাকায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়েছে। এক্ষেত্রে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াডের সমন্বয় ছিল।

মাদকবিরোধী অভিযান: কোতোয়ালীতে ২৪ জন আটক (ছবি: সংগৃহীত) উপ-কমিশনার ইব্রাহিম খান আরও জানান, মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও মাদক সেবনের অপরাধে ২৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০০ পুরিয়া হেরোইন, সাড়ে ৬ কেজি গাঁজা, ৫০ লিটার বাংলা মদ ও ৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

/আরজে/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম