কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সুহেলকে ধরে নেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৪:২৭আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৫:৩৬

সুহেল (ছবি: সংগৃহীত) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সুহেলকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন। ঢাকার শান্তিনগরের চামেলীবাগে ছাত্র ইউনিয়নের নেতা লাকী আক্তারের বাসা থেকে বৃহস্পতিবার ভোরে সুহেলকে সাদাপোশাকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যান বলে উল্লেখ করেন তিনি।

হাসান আল মামুনের দাবি, ‘বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সুহেলকে ছাত্র ইউনিয়নের নেতা লাকী আক্তারের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাচ্ছি না।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তথ্য অনুযায়ী, নিরাপত্তার কথা ভেবে লাকী আক্তারের বাসায় অবস্থান করছিলেন সুহেল।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/আরএআর/এনএল/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের